প্রকৃতি — ১৫৮

গীতবিতান

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভূঁয়েআমার মেঠো ফুলের পাশাপাশি,তখন শুনেছিলেম তারার বাঁশি।যখন সকালবেলা খুঁজে দেখি স্বপ্নে-শোনা সে সুর একিআমার মেঠো ফুলের চোখের জলে সুর উঠে ভাসি।এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,শেষে ধরা দিল ধরার ধুলির ’পরে।এ যে ঘাসের কোলে আলোর ভাষা আকাশ-হতে-ভেসে আসা—এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি।

Comments

Loading comments…