প্রকৃতি — ১৫৯

গীতবিতান

দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়প্রভাতের কিনারায়।ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে—আ য় আ য় আয়ও যে কার লাগি জ্বলে দীপ,কার ললাটে পরায় টিপ,ও যে কার আগমনী গায়— আ য় আ য় আয়।জা গো জা গো সখী,কাহার আশায় আকাশ উঠিল পুলকি।মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণেকহিছে শিশিরবায়—আ য় আ য় আয়

Comments

Loading comments…