প্রকৃতি — ১৬
গীতবিতান
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি,হে রাখাল, বেণু তব বাজাও একাকী।প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে,মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি—হে রাখাল, বেণু যবে বাজাও একাকী।সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশতৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরেজাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী—হে রাখাল, বেণু যবে বাজাও একাকী।
Comments
Loading comments…