প্রকৃতি — ১৬২

গীতবিতান

এবার অবগুণ্ঠন খোলো।গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়তোমার আলসে অবলুণ্ঠন সারা হল।শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতেমৃদু মর্মরগানে তব মর্মের বাণী বোলো।বিষাদ-অশ্রুজলে মিলুক শরমহাসি—মালতীবিতানতলে বাজুক বঁধুর বাঁশি।শিশিরসিক্ত বায়ে বিজড়িত আলোছায়েবিরহ-মিলনে-গাঁথা নব প্রণয়দোলায় দোলো।

Comments

Loading comments…