প্রকৃতি — ১৬৩
গীতবিতান
তোমার নাম জানি নে, সুর জানি।তুমি শরৎ-প্রাতের আলোর বাণী।সারা বেলা শিউলিবনে আছি মগন আপন মনে,কিসের ভুলে রেখে গেলে আমার বুকে ব্যথার বাঁশিখানি।আমি যা বলিতে চাই হল বলাওই শিশিরে শিশিরে অশ্রু-গলা।আমি যা দেখিতে চাই প্রাণের মাঝেসেই মুরতি এই বিরাজে—ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথাআমার অকারণ বেদনার বীণাপাণি॥
Comments
Loading comments…