প্রকৃতি — ১৬৯

গীতবিতান

পোহালো পোহালো বিভাবরী,পূর্বতোরণে শুনি বাঁশরি।নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল, কম্পিত অংশুককেতন-অঞ্চল,পল্লবে পল্লবে পাগল জাগল আলসলালস পাসরি॥উদয়-অচলতল সাজিল নন্দন, গগনে গগনে বনে জাগিল বন্দন,কনককিরণঘন শোভন স্যন্দন—নামিছে শারদসুন্দরী।দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল ধ্বনিল শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল—চলো রে চলো চলো তরুণযাত্রীদল তুলি নব মালতীমঞ্জরী।

Comments

Loading comments…