প্রকৃতি — ১৭৭

গীতবিতান

শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল শীতের বনেএলে যে—আমার শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে।তাই গোপনে সাজিয়ে ডালা দুখের সুরে বরণমালাগাঁথি মনে মনে শূন্যক্ষণে।দিনের কোলাহলেঢাকা সে যে রইবে হৃদয়তলে—আমার বরণমালা রইবে হৃদয়তলে।রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবেতখন তোমার সনে মনে মনে।

Comments

Loading comments…