প্রকৃতি — ১৭৮

গীতবিতান

এল যে শীতের বেলা বরষ-পরে।এবার ফসল কাটো, লও গো ঘরে।করো ত্বরা, করো ত্বরা, কাজ আছে মাঠ ভরা—দেখিতে দেখিতে দিন আঁধার করে।বাহিরে কাজের পালা হইবে সারাআকাশে উঠিবে যবে সন্ধ্যাতারা—আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতেযে সাথি আসিবে রাতে তাহারি তরে।

Comments

Loading comments…