প্রকৃতি — ১৮৪

গীতবিতান

মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন—এবার এই আমাদের সাধন।চল্‌ কবি, চল্‌ সঙ্গে জুটে, কাজ ফেলে তুই আ য় আ য় আয় রে ছুটে,গানে গানে উদাস প্রাণেজাগা রে উন্‌মাদন, এবার জাগা রে উন্‌মাদন।

বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছ্বাসি,নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও তোমার সোনার বাঁশি বাজাও।পলাশরেণুর রঙ মাখিয়ে নবীন বসন এনেছি এ,সবাই মিলে দিই ঘুচিয়েপুরানো আচ্ছাদন, তোমার পুরানো আচ্ছাদন

Comments

Loading comments…