প্রকৃতি — ১৯২
গীতবিতান
ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি।
আমার গান যে তোমার গন্ধে মিশে দিশে দিশেফিরে ফিরে ফেরে গুঞ্জরি।পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়তোমার গন্ধ-সাথে আপন আলো মাখায়।ওই দখিন-বাতাস গন্ধে পাগল ভাঙল আগল,ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি।
Comments
Loading comments…