প্রকৃতি — ১৯৩

গীতবিতান

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়।হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানিআমের বোলের গন্ধে মিশেকাননকে আজ কান্না পাওয়ায়।কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে।সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে।যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলেতার সাথে মোর দেখা ছিলসেই সেকালের তরী-বাওয়ায়।

Comments

Loading comments…