প্রকৃতি — ১৯৫

গীতবিতান

অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উৎসবেআনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে।বঞ্জুলনিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে,চঞ্চল অঞ্চলগন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে।মন্থর মঞ্জুষ ছন্দে মঞ্জীরের গুঞ্জনকল্লোলআন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয়হিন্দোল।নয়নপল্লবে হাসি হিল্লোলি উঠিবে ভাসি,মিলনমল্লিকামাল্য পরাইবে পরানবল্লভে।

Comments

Loading comments…