প্রকৃতি — ১৯৬
গীতবিতান
এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা—যায় বেলা যায়, রৌদ্র হল খরা।অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলেঅকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে।স্তব্ধ বিজন ছায়াবীথিবনের-ব্যথা-ভরা।মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে—শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,কোন্কালে সে পারে গেল সুদূর নদীকূলে।রইল রে তোর অসীম আকাশ,অবাধপ্রসার ধরা।
Comments
Loading comments…