প্রকৃতি — ২০

গীতবিতান

বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণীএমন কোথায় খুঁজে পেলে।

তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানিএল গভীর ছায়া ফেলে।রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি,ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে।নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতোতোমার রক্তনয়ন মেলে।ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যতযেন হানবে অবহেলে।হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে,দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে।

Comments

Loading comments…