প্রকৃতি — ২০৭
গীতবিতান
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে—ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,আড়ালে আড়ালে কোণে কোণে।রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস—যেন চলচঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে।হেরো হেরো অবনীর রঙ্গ,গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,কেঁপে কেপে খনে খনে।বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারেশুধায়ে ফিরিছে মনে মনে।
Comments
Loading comments…