প্রকৃতি — ২০৯

গীতবিতান

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা।পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে—মরণ এবার আনল আমার বরণডালা।যৌবনেই ঝড় উঠেছে আকাশ-পাতালে।নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে।কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা—আরাম বলে ‘এল আমার যাবার পালা’।

Comments

Loading comments…