প্রকৃতি — ২১০
গীতবিতান
ওর আয় রে তবে, মাত্ রে সবে আনন্দেআজ নবীন প্রাণের বসন্তে।পিছন-পানের বাঁধন হতে চল্ ছুটে আজ বন্যাস্রোতে,আপনাকে আজ দখিন-হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে।বাঁধন মত ছিন্ন করো আনন্দেআজ নবীন প্রাণের বসন্তে।অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্ অনন্তে।
Comments
Loading comments…