প্রকৃতি — ২১১

গীতবিতান

বসন্ত, তোর শেষ ক’রে দে, শেষ ক’রে দে, শেষ ক’রে দে রঙ্গ—ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দামতরঙ্গ।উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার,নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ।তোমার সাধের মুকুল কতই পড়ল ঝ’রে—তারা ধুলা হল, তারা খুলা দিল ভ’রে।প্রখর তাপে জরোজরো ফল ফলাবার সাধন ধরো,হেলাফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ।

Comments

Loading comments…