প্রকৃতি — ২১৩

গীতবিতান

সব দিবি কে সব দিবি পায়, আ য় আ য় আয়।ডাক পড়েছে ওই শোনা যায় ‘আ য় আ য় আয়’।আসবে যে সে স্বর্ণরথে– জাগবি কারা রিক্ত পথেপৌষ-রজনী তাহার আশায়, আ য় আ য় আয়।ক্ষণেক কেবল তাহার খেলা, হা য় হা য় হায়।তার পরে তার যাবার বেলা, হা য় হা য় হায়।চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে—বহন করা হবে যে দায়, আ য় আ য় আয়।

Comments

Loading comments…