প্রকৃতি — ২১৬
গীতবিতান
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনেএই নব ফাল্গুনের দিনে— জানি নে, জানি নে।সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,পরান তাহার নেবে কিনে এই নব ফানের দিনে—জানি নে, জানি নে।সে কি আপন রঙে ফুল রাঙাবে।সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার,গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে—জানি নে, জানি নে।
Comments
Loading comments…