প্রকৃতি — ২১৯

গীতবিতান

সহসা ডালপালা তোর উতলা যে ও চাঁপা, ও করবী!কারে তুই দেখতে পেলি আকাশ-মাঝে জানি না যে।কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী!কার নাচনের নূপুর বাজে জানি না যে।তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে।কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে।কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী!কে সাজালে রঙিন সাজে জানি না যে।

Comments

Loading comments…