প্রকৃতি — ২২

গীতবিতান

হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসেমন আজি মোর উদাস বিভোর কোন্ সে ভাবের বশে।তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা,তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে গিয়ে পশে।বুঝি না, কিছু না জানিমর্মে আমার মৌন তোমার কী বলে রুদ্রবাণী।

দিগ্‌দিগন্ত দহি দুঃসহ তাপ বহিতব নিশাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে।সারা হয়ে এলে দিনসন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।দীপ্তি তোমার তবে শান্ত হইয়া রবে,তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে।

Comments

Loading comments…