প্রকৃতি — ২২০
গীতবিতান
সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া।হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি—‘ওই এল যে’ ‘ওই এল যে’ পরান দিল সাড়া।এই তো আমার আপ্নারই এই ফুল-ফোটানোর মাঝেতারে দেখি নয়ন ভ’রে নানা রঙের সাজে।এই-যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে,বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া।
Comments
Loading comments…