প্রকৃতি — ২২২

গীতবিতান

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালেধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে।যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়মোর আঙিনায় বাজল গো, বাজল সে-সুর আমার প্রাণের তালে-তালে।সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।দখিন-হাওয়া দিশাহারা আমার স্কুলের গন্ধে মাতে।শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল—মর্মরিত মর্ম গো,মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে।

Comments

Loading comments…