প্রকৃতি — ২২৪

গীতবিতান

শুক নো পাতা কে যে ছড়ায় ওই দূরে উদাস-করা কোন্ সুরে।ঘর-ছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগিক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে।চিনি চিনি যেন ওরে হয় মনে,ফিরে ফিরে যেন দেখা ওর সনে।ছদ্মবেশে কেন খেলো, জীর্ন এ বাস ফেলো ফেলো—প্রকাশ করো চিরনূতন বন্ধুরে।

Comments

Loading comments…