প্রকৃতি — ২৩

গীতবিতান

মধ্যদিনের বিজন বাতায়নেক্লান্তি-ভরা কোন্ বেদনার মায়া স্বপ্নাভাসে ভাসে মনে-মনে।কৈশোরে যে সলাজ কানাকানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণীআজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায় মর্মরিছে গহন বনে বনে।যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল বিস্মরণের তলেআজ কেন সেই বনযূথীর বাসে উচ্ছ্বসিল মধুর নিশ্বাসে,সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায় গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে।

Comments

Loading comments…