প্রকৃতি — ২৩৩
গীতবিতান
চরণরেখা তব যে পথে দিলে লেখিচিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি।অশোকরেণুগুলি রাঙালো যার ধূলিতারে যে তৃণতলে আজিকে লীন দেখি।
ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,দখিনবায়ু সেও উদাসী যায় চলে।তবু কি ভরি তারে অমৃত ছিল না রে—স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি?
Comments
Loading comments…