প্রকৃতি — ২৩৬

গীতবিতান

কে রঙ লাগালে বনে বনে।ঢেউ জাগালে সমীরণে।

আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা—দে দোল! দে দোল! দে দোল!কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায় প্রাঙ্গণে।আন্ বাঁশি— আন্ রে তোর আন্ রে বাঁশি,উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে।আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি—সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-বাতি করবে মধুর,মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে।

Comments

Loading comments…