প্রকৃতি — ২৩৭
গীতবিতান
মন যে বলে চিনি চিনি যে গন্ধ বয় এই সমীরে।কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে।রক্তে রেখে গেছে ভাষা,স্বপ্নে ছিল যাওয়া-আসা—কোন্ যুগে কোন্ হাওয়ার পথে, কোন্ বনে, কোন্ সিন্ধুতীরে।এই সুদূরে পরবাসেওর বাঁশি আজ প্রাণে আসে।মোর পুরাতন দিনের পাখিডাক শুনে তার উঠল ডাকি,চিত্ততলে লাগিয়ে তোলে অশ্রুজলের ভৈরবীরে।
Comments
Loading comments…