প্রকৃতি — ২৩৯

গীতবিতান

বাসন্তী, হে ভুবনমোহিনী,দিকপ্রান্তে, বনবনান্তে,শ্যাম প্রান্তরে, আম্রছায়ে,সরোবরতীরে, নদীনীরে,নীল আকাশে, মলয়বাতাসেব্যাপিল অনন্ত তব মাধুরী।নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে,পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে বিশ্ব আনন্দিত।ভবনে ভবনে বীণাতান রণ-রণ ঝঙ্কৃত।মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রেনবপ্রাণ উচ্ছ্বসিল আজি,বিচলিত চিত উচ্ছলি উন্মাদনাঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে॥

Comments

Loading comments…