প্রকৃতি — ২৪১

গীতবিতান

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেঁড়া প্রাণ।তোমার অশোকে কিংশুকেঅলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,তোমার ঝাউয়ের দোলেমর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান।পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।তোমার প্রজাপতির পাখাআমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।তোমার চাঁদের আলোয়।মিলায় আমার দুঃখসুখের সকল অবসান।

Comments

Loading comments…