প্রকৃতি — ২৪৪

গীতবিতান

ওরা অকারণে চঞ্চল।ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল।ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলোদিকে দিকে ওরা কী খেলা খেলালো,মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহল।ওরা কান পেতে শোনে গগনে গগনেনীরবের কানাকানি,নীলিমার কোন্ বাণী।ওরা প্রাণঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,চির তাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল।

Comments

Loading comments…