প্রকৃতি — ২৪৮

গীতবিতান

বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক—যায় যদি সে যাক।রইল তাহার বাণী বইল ভরা সুরে, রইবে না সে দূরে—হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক।ছন্দ তাহার রইবে বেঁচেকিশলয়ের নবীন নাচে নেচে নেচে।

তারে তোমার বীণা যায় না যেন ভুলে,তোমার ফুলে ফুলেমধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্।

Comments

Loading comments…