প্রকৃতি — ২৫
গীতবিতান
চক্ষে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে।
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়—অবগুণ্ঠন যায় যে উড়ে।যে ফুল কানন করত আলোকালো হয়ে সে শুকালো।ঝরনারে কে দিল বাধা— নিষ্ঠুর পাষাণে বাঁধাদুঃখের শিখরচুড়ে।
Comments
Loading comments…