প্রকৃতি — ২৫০

গীতবিতান

ক্লান্ত যখন আম্রকলির কাল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন,সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য।সান্ত্বনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি রিক্ত বেলায় অঞ্চল যবে শুন্য—বনসভাতলে সবার উর্ধ্বে তুমি, সব-অবসানে তোমার দানের পুণ্য।

Comments

Loading comments…