প্রকৃতি — ২৫৩

গীতবিতান

এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী—তীরে ব’সে যায় যে বেলা, মরি গো মরি।ফুল-ফোটানো সারা ক’রে বসন্ত যে গেল সরে,নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি।অল উঠেছে ছল্‌ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।শূন্যমনে কোথায় তাকাস।ওরে, সকল বাতাস সকল আকাশআজি ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি।

Comments

Loading comments…