প্রকৃতি — ২৫৪

গীতবিতান

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,বুকের ’পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা।আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা।

আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি—দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা।

Comments

Loading comments…