প্রকৃতি — ২৫৫

গীতবিতান

তুমি কোন পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে।হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে।ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে।তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে।ভেসে এলে জোয়ারে— যৌবনের জোয়ারে।কোন্ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা।কোন্ গানের সুরের পারে তার পথের নাই নিশানা।তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে—তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে।

Comments

Loading comments…