প্রকৃতি — ২৫৬
গীতবিতান
অনেক দিনের মনের মানুষ যেন এলে কেকোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে।যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে।বুঝি মনে তোমার আছে আশা—আমার ব্যথায় তোমার মিলবে বাসা।দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে,তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে।
Comments
Loading comments…