প্রকৃতি — ২৫৭
গীতবিতান
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা।শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা।
মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়,বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা।তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া ওগো নবীন রাজা।তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়—তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা।
Comments
Loading comments…