প্রকৃতি — ২৫৯

গীতবিতান

পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি।ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি।যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি,মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি।সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা।সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা।মাঝে মাঝে কোন্ বাতাসে চেনা দিনের গন্ধ আসে,হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি।

Comments

Loading comments…