প্রকৃতি — ২৬০
গীতবিতান
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে আহা।শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা।
সুদূরে কার পায়ের ধ্বনি গণি গণি দিন-রজনীধরণী তার চরণ মাগে আহা।দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস ‘জাগো জাগো’।ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্ কথা গো।শূন্যে তোমার ওগো প্রিয় উত্তরীয় উড়ল কি ওরবির আলো রঙিন রাগে আহা।
Comments
Loading comments…