প্রকৃতি — ২৬১

গীতবিতান

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।এসে হেসেই বলে, ‘যা ই যা ই যাই।’পাতার ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,‘না না না।’নাচে তা ই তা ই তাই।আকাশের তারা বলে তারে, ‘তুমি এসো গগন-পারে,তোমায় চা ই চা ই চাই।’পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,‘না না না।’নাচে তা ই তা ই তাই।বাতাস দখিন হতে আসে, ফেরে তার পাশে পাশে,বলে, ‘আ য় আ য় আয়।’বলে, ‘নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলেবেলা যা য় যা য় যায়।বলে, ‘পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,সময় না ই না ই নাই।’পাতারা ফিরে দলে দলে তারে কানে কানে বলে,‘না না না।’নাচে তা ই তা ই তাই।

Comments

Loading comments…