প্রকৃতি — ২৬৫

গীতবিতান

ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে।বাণী তার বুঝি না রে, ভরে মন বেদনাতে।উদয়শৈলমূলে জীবনের কোন্ কূলেএই বাণী জেগেছিল কবে কোন্ মধুরাতে।মাধবীর মঞ্জরী মনে আনে বারে বারেবরণের মালা গাঁথা স্মরণের পরপারে।সমীরণে কোন্ মায়া ফিরিছে স্বপনকায়া,বেণুবনে কাঁপে ছায়া অলখ-চরণ-পাতে।

Comments

Loading comments…