প্রকৃতি — ২৬৭

গীতবিতান

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,কোন্‌খানে আজ পাইএমন মনের মত ঠাঁইযেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,দিয়ে আমার সকল মন।সারা গগনতলে তুমুল রঙের কোলাহলেমাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণযেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,দিয়ে আমার সকল মন।ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,আকাশ নিবিড় ক’রেতোরা দাঁড়াস নে ভিড় ক’রে—আমি চাই নে, চাই নে, চাই নে এমনগন্ধরঙের বিপুল আয়োজন।অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসেদে আমারে একটি এমন গগন-জোড়া কোণ—যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,দিয়ে আমার সকল মন।

Comments

Loading comments…