প্রকৃতি — ২৭৮
গীতবিতান
সেই তো বসন্ত ফিরে এল, হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।সব মরুময়, মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে।কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো—পাখিগুলি দিকে দিকে চলে যায়।শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,প্রাণ করে হায়-হায় হায় রে।ফুরাইল সকলই।প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর।কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী—সকলই হারালো, সকলই গেল রে চলিয়া, প্রাণ করে হায় হায় হায় রে।
Comments
Loading comments…