প্রকৃতি — ২৭৯
গীতবিতান
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে।জগতজনহৃদয়ধন, চাহি তব পানে।হরষরস বরষি যত তৃষিত ফুলপাতেকুঞ্জকাননপবন পরশ তব আনে।মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে,মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে।দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি,দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে।
Comments
Loading comments…