প্রকৃতি — ২৮১

গীতবিতান

মম অন্তর উদাসেপল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে।জ্যোৎস্নাজড়িত নিশা ঘুমে-জাগরণে-মিশাবিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে।থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করেসুন্দর সুদূরে কোন্ নন্দন-আকাশে।অতীত দিনের পারে স্মরণসাগর-ধারেবেদনা লুকানো কোন্ ক্রন্দন-আভাসে।

Comments

Loading comments…