প্রকৃতি — ২৮৩

গীতবিতান

ঝরা পাতা গো, আমি তোমারি দলে।অনেক হাসি অনেক অশ্রুজলেফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে।ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়েশেষের বেশে সেজেছ তুমি কি এ।

খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসেবসন্তের এই চরম ইতিহাসে।তোমারি মতো আমারো উত্তরীআগুন-রঙে দিয়ো রঙিন করি—অস্তরবি লাগাক পরশমণিপ্রাণের মম শেষের সম্বলে।

Comments

Loading comments…