প্রকৃতি — ৩০

গীতবিতান

হেরিয়া শ্যামল ঘন নীল গগনেসেই সজল কাজল আঁখি পড়িল মনে।অধর করুণা-মাখা, মিনতিবেদনা-আঁকানীরবে চাহিয়া থাকা বিদায়খনে।ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,পবন মাতিছে বনে পাগল গানে।আমার পরানপুটে কোন্‌খানে ব্যথা ফুটে,কার কথা জেগে উঠে হৃদয়কোণে।

Comments

Loading comments…